বাংলাদেশে নিরাপত্তা বাহিনী ৠাবের হাতে তথাকথিত ক্রসফায়ারের আইনগত বৈধতা নিয়ে এখন প্রশ্ন উঠেছে সেদেশের আদালতেই|
হাইকোর্ট মঙ্গলবার স্বত:প্রনোদিত হয়ে কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছে, মধ্যাঞ্চলীয় জেলা মাদারীপুরে গতকাল ক্রসফায়ারে দুই ব্যাক্তির মৃত্যুকে কেন আইন বহির্ভূত ঘোষনা করা হবে না?
এই দুটি মৃত্যুর ব্যাপারে বাংলাদেশের সংবাদমাধ্যমে খবর ছাপা হওয়ার পর বিচারপতি এএফএম আবদুর রহমান ও বিচারপতি ইমদাদুল হকের বেঞ্চ সরকারের প্রতি এই শোকজ আদেশ জারী করেন|
মাদারীপুর জেলায় শিরখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনে পরাজিত প্রার্থী লু্ৎফর খালাসি এবং তার ভাই খায়রুল খালাসি, এই দুজনকে ৠাব আটক করেছিল গত শুক্রবার৻ এরপর রোববার রাতে তাদের মৃত্যু হয়|
ৠাব এর হাতে কথিত ক্রসফায়ারে ঐ দুজনের মৃত্যু হয়েছে বলে তাদের আত্নীয়স্বজনের বরাত দিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়, যার পরিপ্রেক্ষিতেই হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ স্বত:প্রনোদিত হয়ে সরকার এবং ৠাবকে কারন দর্শানোর নোটিশ জারি করেন|
ঐ মৃত্যুর ঘটনাকে কেন আইন বহির্ভূত ঘোষনা করা হবে না, সেই মর্মে হাইকোর্টের ঐ নোটিশের ব্যাপারে এখন সরকার ও ৠাবকে ৪৮ঘন্টার মধ্যে জবাব দিতে হবে|
এই নোটিশ জারির ক্ষেত্রে হাইকোর্ট পত্রপত্রিকায় প্রকাশিত খবরকে ভিত্তি হিসেবে নেওয়ার কথা উল্লেখ করেছে|
সরকার পক্ষে এটর্নি জেনারেল মাহবুবে আলম সংবাদমাধ্যমের খবরের ভিত্তিতে এই আদেশের সমালোচনা করেছেন|
হাইকোর্ট এই নোটিশ জারি করার পর মঙ্গলবারই সাংবাদিকদের কাছে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন দাবি করেছেন , ডিসেম্বরে সংসদ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর কথিত ক্রসফায়ারে কারো মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি|
তবে দেশের শীর্ষ পর্যায়ের একটি মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র বলেছে , সংবাদমাধ্যমের খবরের ভিত্তিতে গত জানুয়ারি মাস থেকে এপর্যন্ত ১১২টি বিচারবহির্ভূত হত্যাকান্ডের তথ্য তাদের কাছে রয়েছে|
ওদিকে সরকারি আইন কর্মকর্তারা বলেছেন, আদালতের নোটিশের ব্যাপারে তারা নির্ধারিত সময়ের মধ্যেই জবাব দেওয়ার চেষ্টা করবেন|